Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সোহেল চৌধুরী

ওয়ালটন মহানগরী ফিদে রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিতাস ক্লাবের সোহেল চৌধুরী । ৯ খেলায় আট পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন তিনি। সাড়ে সাত পয়েন্ট নিয়ে শাহিন চেস ক্লাবের মাসুম হোসেন হয়েছেন রানার্সসআপ।

সাত পয়েন্ট পেয়ে মীর চেস ক্লাবের শওকত বিন ওসমান শাওন তৃতীয়, যোয়ার হক প্রধান চতুর্থ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সুলতান আহমেদ সজিব পঞ্চম হয়েছেন। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থা জোনাল সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন শামীম।

সংশ্লিষ্ট খবর

Back to top button