Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

অবৈধভাবে সমুদ্রপথে মারা গেছেন ৮৫৯

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যেতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৮৫৯ জন অভিবাসী মারা গেছেন। গত শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২০১৯ সালের শুরু থেকে এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী এবং শরণার্থী সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছেন। এর মধ্যে সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছেন ৮৫৯ অভিবাসী।

গত বছরের একই সময়ে ৬৪ হাজার ৮৩৬ জন শরণার্থী এবং অভিবাসী ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছুতে সক্ষম হয়েছিলেন, যার মধ্যে এক হাজার ৫৫৮ জন সমুদ্রে ডুবে মারা যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button