প্রথমবারের মত বাংলাদেশ-কানাডা বাণিজ্য ফোরাম

কানাডার টরেন্টোয় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং অন্টারিও চেম্বার অব কমার্সের যৌথ ব্যবস্থাপনায় প্রথমবারের মত, বাংলাদেশ-কানাডা বাণিজ্য ফোরাম-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
টরন্টো শহরে আয়োজিত এ ফোরামে, ১৯ সদস্যের বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এতে দু’টি প্যানেলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। ফোরামে প্রথম প্যানেলের আলোচ্য বিষয় ছিল,কিভাবে কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে পারে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসিসের সভাপতি সৈয়দ সাদাত আলমাস কবির ।
এসময় এফবিসিসিআই এবং ওসিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি তার বক্তব্যে, প্রথমবারের মত আয়োজিত এ বাণিজ্য ফোরাম বাংলাদেশ কানাডা বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। ফোরামে উপস্থিত ছিলেন, অন্টারিও প্রদেশের অর্থনৈতিক উন্নয়ন,কর্মসংস্থান ও বাণিজ্য মন্ত্রী ভিক্টর ফেডালি।
এছাড়াও কানাডার বিভিন্ন বহুজাতিক কোম্পানির শীর্ষ নির্বাহী, ব্যবসায়ী, বিনিয়োগ প্রতিষ্ঠান, শিল্পপতি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ নির্বাহীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



