Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ঘূর্ণিঝড় ডোরিয়ানে বাহামাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০

শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ানে বাহামাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ এ পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা ৫ মাত্রার এ হারিকেনের তাণ্ডবে নিখোঁজের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত না হওয়ায় মৃতের সংখ্যা ‘অবিশ্বাস্যরকমের বেশি’ হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। দ্বীপপুঞ্জটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা আবাকো দ্বীপে মৃতদেহ মুড়ে রাখার জন্য অতিরিক্ত ২০০টি ব্যাগ পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত বাহামাসের উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানো ডোরিয়ান এখন অনেকখানি দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের সাউথ ও নর্থ ক্যারোলাইনা উপকূলের পথে রয়েছে।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button