Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব বানিজ্য

৩ বছর জেল কাটার পর দেশে ফিরলেন চার যুবক

ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে ৩ বছর জেল কাটার পর, দেশে ফেরত ফিরলেন চার বাংলাদেশি যুবক। গত বুধবার তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়, দেশটির বিএসএফ।

ফেরত আসারা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরবি গ্রামের আসাদুল, আরিফ খান, পয়সা খান এবং জাহিদ। তারা জানান, ভালো কাজ দেয়ার কথা বলে নিজ এলাকার মজিদ নামে এক দালাল, অবৈধপথে তাদের নিয়ে কলকাতা স্টেশনে যাবার পর, সেখানকার পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান,দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদের স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button