Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্য

বৃটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র মতবিনিময় সভা

ঢাকা রেঞ্জের ডিআইজি আক্তার হোসেনের সাথে বৃটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ- এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পূর্ব লন্ডনের বিবিসিসি আই এর বোর্ড রুমে, সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে এবং ডি জি সাইদুর রহমান রেনুর পরিচালনায় আয়োজিত সভায়, প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডি আইজি আক্তার হোসেন। তাকে ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি, ক্রেষ্ট প্রদান করেন বিবিসিসি আই এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ এইচ নুরুজ্জামান, মনির আহমেদ, জি কে কয়েছ, মুহিব উদ্দিন চৌধুরী,মোহাইমিন মিয়া,আবুল কালাম আজাদসহ বি বি সি সি আই এর ডিরেক্টরসহ অন্যান্য সদস্যরা। প্রধান অতিথি এসময় বলেন, যেসকল প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে যান, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

সভাপতি বশির আহমেদ তার বক্তব্যে, বৃটেন এবং বাংলাদেশের সাথে সেতু বন্ধনে আবদ্ধ হয়ে ব্যবসা করে সফলতা অর্জনের আশা প্রকাশ করেন।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button