Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বৃদ্ধি

হিলি স্থলবন্দরে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। সোমবার প্রতিকেজি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হলেও মঙ্গলবার তা বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা দরে। একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা।

ঈদের পর থেকেই বন্দরে পেঁয়াজের দাম নিয়ে বিপাকে পড়তে হচ্ছে পাইকারদের। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারতে পেঁয়াজের দাম বেড়েছে। সেই সাথে চাহিদার তুলনায় পেঁয়াজ কম আমদানি হওয়ায় দাম একটু বেড়েছে। আশা করছি দুই একদিনের মধ্যে পেঁয়াজ আমদানি বাড়লে বাজার আবার স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না থাকায় বিপাকে পড়েছে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে পাইকারদের। হিলি কাষ্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের ৪ কর্ম দিবসে ভারতীয় ৯৪ ট্রাকে ২ হাজার ৩শ ১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button