
রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সংকট নিরসনের উপায়’ শীর্ষক এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এ সময় গয়েশ্বর বলেন, রোহিঙ্গাদের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে আগামী ৫ বছরে এ দেশে রোহিঙ্গার সংখ্যা দাঁড়াবে ২৫ লাখ আর ১০ বছরে এ সংখ্যা হবে ১ কোটির মত। যা দেশের জন্য হুমকিস্বরূপ।
এ সময়, আইনের শাসন প্রতিষ্ঠা ও পররাষ্ট্র নীতিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর।



