
আসামের নাগরিকত্বের তালিকা প্রকাশ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে, এটা ভারতের অভ্যন্তরীণ ইস্যু হলেও এ বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনেকেই।
সাম্প্রতি ভারতের আসামে নাগরিকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বাদ পড়েছে ১৯ লাখের বেশি বাসিন্দা। এখন তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, যার সামনে রয়েছে দীর্ঘ আইনি লড়াই। এ অবস্থায় নাগরিকত্ব হারানোর শংকায় পড়েছে বিশাল এই জনগোষ্ঠী। এখন আইনী লড়াই শেষে প্রশ্ন আসবে বাদ পড়া নাগরিকদের বিদেশি হিসাবে ঘোষণা করা বা গ্রেপ্তারের প্রসঙ্গ।
প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে এ নিয়ে সংকট তৈরী হতে পারে অনেকে-এমন আশংকা করলেও ভিন্নমত পোষণ করে সাবেক রাষ্ট্রদূত বিশ্লেষক ওয়ালিউর রহমান বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ সংকট এ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোন কারন নেই বলে আমার মনে হয়। আসামের নাগরিকত্বের তালিকায় নাম না থাকা ব্যাক্তিদের এ দেশে আসার কোন সম্ভাবনা নেই।
তবে সম্ভাবনা না থাকলেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পযবেক্ষণ করা উচিত। এছাড়া চলমান সমস্যা নিয়ে ভারতের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে।
বাংলাটিভি/ সৌরভ নূর



