
২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের মূল ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ বাংলাদেশ দলের জন্য। তাজিকিস্তানের ক্লাব কুকতোশের বিপক্ষে রাত আটটায় প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।
বিশ্বকাপ মিশন শুরুর আগে দুশানবেতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি আজ রাতে এফসি কুকটশের বিপক্ষে। অন্যটির আগামী বৃহস্পতিবার, প্রতিপক্ষ সিএসকেএ পামির। ফুটবল ক্লাব কুকটশ তাজিকিস্তান প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ লিগে উঠেছে গত বছর। অভিষেক আসরেই তারা লিগ শেষ করেছে তৃতীয় হয়ে।
তাজিকিস্তান যাওয়ার আগে ঢাকায় অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে জামাল ভূঁইয়ারা। সে ম্যাচে ৩-১ গোল ব্যবধানে জয় পেয়েছিলো জেমি ডে’র শিষ্যরা।
বাংলাটিভি/ সৌরভ নূর



