Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিএশিয়াবাংলাদেশবিশ্ব বানিজ্য

বাংলাদেশি টাকা আর ভারতীয় মুদ্রার পার্থক্য ১৪ পয়সা

ভারতের জন্যে আগামী দিনে আসছে চূড়ান্ত অর্থনৈতিক সংকট – বিরোধীদের এই দাবি অবশ্য উড়িয়ে দিচ্ছে কেন্দ্র। তবে বাংলাদেশি টাকার তুলনায় ভারতের মুদ্রার দাম যেভাবে কমছে, তাতে অশনি সংকেত দেখছেন ভারতের অর্থনীতিবিদরা।

ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম ক্রমেই কমে যাচ্ছে। সেই তুলনায় বাংলাদেশি মুদ্রা ভারতের তুলনায় অনেক ভালো জায়গায় রয়েছে।

সোমবার একটা পর্যায়ে ১০০ রুপির দাম গিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের ১১৪ টাকার সামান্য বেশি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পরিস্থিতি এই প্রথমবার তৈরি হল। বাংলাদেশের ১০০ টাকা দিলেই বদলে মিলছে ভারতের ৮৬ রুপি। ৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর টাকা এবং রুপির দর প্রায় সমান ছিল। তারপর দিনদিন পড়তে থাকে বাংলাদেশি টাকার দাম। কিন্তু সেখানে এই মুহূর্তে ভারতীয় রুপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশি টাকা।

আগস্টের শুরু থেকেই ভারতীয় মুদ্রার অবনতি শুরু হয়েছে। পতন এতটাই বেশি যে, বাংলাদেশি টাকা আর ভারতীয় মুদ্রার পার্থক্য এখন মাত্র ১৪ পয়সা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button