Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাবানিজ্য সংবাদবাংলাদেশ

পেঁয়াজের দাম এখন উর্ধমূখী

হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম এখন উর্ধমূখী।  এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ১৮ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে। আমদানি না বাড়ালে এর দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।

কোরবানী ঈদের পর থেকেই হিলি স্থলবন্দরে বাড়তে শুরু করে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম।  গ্যাল এক সপ্তাহে এ বন্দরে দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ১৮ টাকা।  বর্তমানে এখানকার পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে।

আমদানিকারকরা বলছেন, বন্যার কারণে ভারতের পেঁয়াজ উৎপাদন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেদেশের মোকামগুলোতে পেঁয়াজের আমদানি কমে গেছে।  ফলে সেখানে পেঁয়াজের দামও বেড়ে গেছে।  এদিকে, ভারতে দাম বেড়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছে বন্দরের আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটির পর থেকে এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button