Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

কথা সাহিত্যিক রিজিয়া রহমান মারা গেছেন

 

একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক রিজিয়া রহমান আর নেই আজ  সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ক্যান্সার ও কিডনি রোগে ভুগছিলেন।

ঢাকা বিশ্ব‌বিদ্যালয় থে‌কে অর্থনী‌তি‌তে মাস্টার্স করার পর ক‌য়েক বছর অধ্যাপনায় নি‌য়োজিত  ছি‌লেন। এই সময় থে‌কেই তি‌নি তার প্রশং‌সিত ও ব‌লিষ্ঠ উপন্যাসগু‌লো রচনা কর‌তে থা‌কেন। রি‌জিয়া রহমান র‌চিত গ্র‌ন্থের সংখ্যা চ‌ল্লি‌শের অধিক। শতা‌ধিক ছোটগল্প লি‌খে‌ছেন। লেখা‌লে‌খির অঙ্গ‌নে প্রায় সবক‌টি শাখাতেই ত‌ার ছিল স্বচ্ছন্দ বিচরণ।

প্রবন্ধ, সমা‌লোচনা, ক‌বিতা, রম্যরচনা ও শিশু‌তোষ রচনা ছাড়াও তি‌নি প‌ত্রিকায় কলাম লি‌খে খ্যা‌তি অর্জন ক‌রে‌ছেন। তার লেখা অনূ‌দিত হ‌য়ে বি‌ভিন্ন দে‌শের বি‌ভিন্ন গ্রন্হে সংক‌লিত হ‌য়ে‌ছে। সা‌হি‌ত্যে অবদা‌নের জন্য তি‌নি দে‌শে ও বি‌দে‌শে প্রশং‌সিত হ‌য়ে‌ছেন, পে‌য়ে‌ছেন একা‌ধিক পু‌রস্কার।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button