Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

মুসলমানদের আবশ্যকীয় ইবাদত হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে

 

মুসলমানদের আবশ্যকীয় ইবাদত হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২৫ লাখ মুসল্লি হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ধ্যা থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন হজযাত্রীরা। মিনায় রাত্রীযাপন করা সুন্নত। রাত্রীযাপন শেষে মুসল্লিরা সারা দিন মিনাতেই অবস্থান করবেন।

মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে শনিবার সূর্যোদয়ের পরপর মিনা থেকে তারা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেয়া হবে। খুতবা শেষে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। ঐদিনই সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাবেন। সেখানে গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন।

মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থানের পর শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য প্রস্তুতি নেবেন হাজিরা। ঐদিন ফজরের নামাজ শেষে বড় জামারায় পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন হাজিরা। মূলত ৯ই জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button