Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবাংলাদেশ

ঈদকে সামনে রেখে বেড়েছে রেমিটেন্স

 

ঈদকে সামনে রেখে গতি বেড়েছে প্রবাসী আয়ের। গত জুলাই মাসে ১৬০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।

বাংলাদেশের অর্থনীতির সচল রাখার অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। ঈদকে সামনে রেখে গতি বেড়েছে প্রবাসী আয়ের। গত জুলাই মাসে ১৬০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।

২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ২০১৮-১৯ অর্থবছরে সাড়ে ৯ শতাংশ রেমিট্যান্স বেশি পাঠায় প্রবাসীরা। গত ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলারের প্রবাসী আয় আসে দেশে।

চলতি অর্থবছরের জুলাই মাসে ১৫৯ কোটি ৭৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে, ৩৭ কোটি ৭৮ লাখ ডলার। আর ৪০টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৮ কোটি ২৯ লাখ ডলার। আর নয়টি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার।

গতমাসের শুরু থেকে প্রবাসীরা ১০০ টাকা দেশে পাঠালে, ২ টাকা প্রণোদনা পাচ্ছেন। চলতি বাজেটে এজন্য ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও হুন্ডির মাধ্যমে অবৈধ পথে দেশে অর্থ প্রেরণসহ, বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক বিভিন্ন পদক্ষেপের কারণে, প্রবাসী আয় বেড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের জিডিপিতে অবদান রেখেছে ১২ শতাংশেরও বেশি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button