অর্থনীতিবানিজ্য সংবাদ
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

এবারের ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্ধারিত দাম ঘোষণা করেন। চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।
এবার গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট হবে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। খাসির চামড়ার দাম হবে সারা দেশে ১৮-২০ টাকা। বকরির চামড়ার দাম ১৩-১৫ টাকা।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ নিয়ে চামড়া ব্যবসায়ীদের সাথে সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আগামী ১২ অগাস্ট সারাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে
বাংলাটিভি/প্রিন্স



