
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোষাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারিদের বেতন ও অনান্য ভাতাদি পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকসমূহ আগামী ৯ ও ১০ আগস্ট পূর্ণদিবস খোলা থাকবে। এতে আরও বলা হয়- ঢাকা, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহ শুক্রবার ও শনিবার পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাসমূহকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাটিভি/প্রিন্স



