Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

১০ আগস্ট থেকে পোশাক শ্রমিকদের ছুটি শুরু

 

পোশাক কারখানার শ্রমিকদের ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে ১০ অগাস্ট। রবিবার শ্রম মন্ত্রণালয়ে এক সভায় জানানো হয়, টঙ্গী, পুবাইল, বোর্ড বাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুরের মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার কারখানাগুলোতে ১০ অগাস্ট থেকে ঈদের ছুটি শুরু হবে।

এসব কারখানায় ছুটি থাকে ১৭ আগস্ট পর্যন্ত। আর আশুলিয়া, কলমা, সাভার, হেমায়েতপুর, ধামরাই, জিরানি বাজার, বিকেএসপি, তুরাগ ও মানিকগঞ্জের এলাকার পোশাক কারখানাগুলোতে ১১ আগস্ট থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ১৮ অগাস্ট।

সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে কারখানা কর্তৃপক্ষ জেনারেল ডিউটি সমন্বয় করতে পারবে বলে সভায় জানানো হয়।

উল্লেখিত তারিখের আগে কোনো কারখানা কর্তৃপক্ষ ইচ্ছা করলে ছুটি দিতে পারবে। ওইসব এলাকা ছাড়া অন্যান্য এলাকার কারখানাগুলোর কর্তৃপক্ষ নিজেদের রপ্তানির সময়ের সমন্বয় করে ঈদের ছুটি দেবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। অসুস্থতার কারণে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন।

সচিব কে এম আলী আজম এ সময়  সাংবাদিকদের বলেন, ছুটি ঘোষণার আগে কারখানার মালিকদেরকে বেতন-বোনাস পরিশোধ করতে বলা হয়েছে।

শ্রমিকদের নির্ধারিত সময়ে বেতন-বোনাস দেওয়া হচ্ছে কিনা এবং আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি দেখভাল করার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে  এ সময় সচিব জানান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button