Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিবাংলাদেশ

এরশাদের আসন শূন্য ঘোষণা

 

জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। গত রবিবার বিরোধীদলীয় নেতা এরশাদ মারা যাওয়ার দিনই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া গত মঙ্গলবার এরশাদের আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করেন। গেজেটে উল্লেখ করা হয়েছে—জাতীয় সংসদের সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই রবিবার মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

সংসদ সচিবালয় ইতিমধ্যে এইচ এম এরশাদের আসনটি শূন্য ঘোষণা করার পাশাপাশি ওয়েবসাইট থেকে তার নামটি সরিয়ে নিয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, আসন শূন্য হওয়ার দিন থেকেই নব্বই দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ঐ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রংপুর-৩ আসনের উপনির্বাচন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে মধ্য অক্টোবরের মধ্যে এরশাদের শূন্য আসনে নির্বাচন করবে ইসি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button