Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

প্রথম নারী প্রেসিডেন্ট পেল ইইউ কমিশন

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডার লেন। মঙ্গলবার ইইউ সদস্যদের গোপন ব্যালটে অল্প ভোটের ব্যবধানে উরসুলা প্রসিডেন্ট পদে বিজয়ী হন বলে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়।

চলতি বছরের এক নভেম্বর কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জ্য ক্লদ ইউনকার স্থলাভিষিক্ত হবেন উরসুলা ফন ডার লেন। বিবিসি জানায়, কমিশনের সদস্যদের মোট ৭৪৭ ভোটের মধ্যে উরসুলা পান ৩৮৩ ভোট। চার সদস্য এদিন অনুপস্থিত ছিলেন। অর্ধেকেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।  কমিশন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই এক বক্তব্যে উরসুলা প্রতিশ্রুতি দেন,  সমাজকল্যাণমূলক কাজে আরো বড় পরিসরে ইইউর ভূমিকা নিশ্চিত করা, দারিদ্র্য মোকাবিলা ও নারী অধিকার নিয়ে কাজ করার ব্যাপারে কাজ করে যাবেন সাবেক এই নারী চিকিৎসক।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button