Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীস্লাইডার

সন্ত্রাসবাদ দমনে কঠোর হতে জেলা প্রশাসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশব্যাপী উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুষ-দুর্নীতি ও মাদক-জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের সক্রিয় থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসকদের সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান শেখ হাসিনা।

রোববার সকালে নিজ কার্যালয়ে পাঁচ দিনব্যাপী জেলা প্রসাশক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সারাদেশে জেলাভিত্তিক উন্নয়নের বাজেট প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকরা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন হয়রানি শিকার না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।

জোর দেন জঙ্গি-সন্ত্রাসবাদ-ঘুষ-দুর্নীতিসহ সবধরনের অপরাধ মোকাবেলায় জেলাপ্রশাসকদের কঠোর ভূমিকার ওপর।

দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিকে রূপান্তরিত করা গেলে তারাই হবে উন্নয়নের মূল শক্তি এমন মত দেন, সরকারপ্রধান।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button