Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিবাংলাদেশ

এরশাদের সার্বিক অবস্থা শঙ্কামুক্ত নয়

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে  লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সার্বিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

বিরোধী দলীয় নেতা এরশাদের সুস্থতা কামনায় দুপুরে জুমার নামাজের পর মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করে জাতীয় পার্টি।

শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের  জানান সার্বিকভাবে উনার  অবস্থা আশঙ্কাজনক। তিনি শঙ্কামুক্ত নন।”

হাসপাতালে এরশাদকে দেখে আসার কথা জানিয়ে জি এম কাদের বলেন, গতকালের চেয়ে আজকে তাকে একটু ভালো দেখা গেছে। তবে মনে রাখতে হবে তার শ্বাস প্রশ্বাসসহ সবকিছু চলছে কৃত্রিমভাবে।

লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই শুক্রবার ভোরে এরশাদের ডায়ালাইসিস শুরু হয়। জি এম কাদের জানান, এরশাদের শরীরে জমে থাকা প্রায় ২ লিটার পানি বের করা হয়েছে। গত আট ঘণ্টায় ৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। গত ১০ দিনে ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

আজ  সন্ধ্যায় এরশাদের আরেক দফা ডায়ালাইসিস করা হতে পারে বলে জানান তিনি।

উন্নত চিকিৎসার জন্য জাতীয় পার্টি এরশাদকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাইলেও সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা তাতে সায় দেননি।

বৃহস্পতিবার এরশাদের শারীরিক পরীক্ষার প্রতিবেদন ওই হাসপাতালে পাঠানো হলে রাতে চিকিৎসকরা জানান, লাইফ সাপোর্টে থাকা এরশাদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বিপজ্জনক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button