Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

লাইফ সাপোর্টে এরশাদ

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সোয়া চারটায় এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তখন তিনি জানিয়েছিলেন, ‘এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এটি আমাদের কাছে শুভ লক্ষণ মনে হচ্ছে না। কিডনি যেভাবে কাজ করা কথা ছিল সেভাবে কাজ করছে না।’

এদিকে আগামীকাল শুক্রবার (৫ জুলাই) সারাদেশে মসজিদ মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন জিএম কাদের।

বাংলা টিভি / শাহেল মাহমুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button