Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকস্লাইডার

দেশে ফিরেছেন তিউনিসিয়ায় উদ্ধার ১৭ বাংলাদেশি

জীবনের ঝুঁকি নিয়ে নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটে তারা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেন। গত ৩১ মে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে একটি নৌকা।  তারা লিবিয়া হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তবে এসব অভিবাসীকে তিউনিসিয়া বা ইউরোপের কোনো দেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এ পরিস্থিতিতে তিউনিসিয়ার সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার সংগঠন এবং আইওএমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে তিউনিসিয়ায় অবতরণের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস।

জানা গেছে, ফেরত আসা ১৭ জনের মধ্যে ৮ জন মাদারীপুরের, ৪ জন ব্রাহ্মণবাড়িয়ার। এ ছাড়া একজন করে রয়েছেন নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, মৌলভীবাজার ও সুনামগঞ্জের।

বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button