অর্থনীতি
রাজধানীর বাজারগুলোতে বেড়েছে আদা, রসুনসহ সব ধরণের মসলার দাম

রাজধানীর বাজারগুলোতে বেড়েছে আদা, রসুনসহ সব ধরণের মসলার দাম। দাম বেড়েছে বয়লার ও লাল লেয়ার মুরগিরও। উর্ধ্বমুখী মাছের বাজারও। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম ও বেশিরভাগ সবজির দাম। আর অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম।

ঈদের আগে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কমলেও বেড়েছে আদা, রসুন এর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকা বেশি দামে।
তবে সপ্তাহের ব্যবধানে ডিম ও বেশিরভাগ সবজির দাম কমায় কিছুটা স্বস্তি সাধারণ ক্রেতাদের মাঝে। তবে মাছের দাম বেশি হওয়ায় অসন্তোষ জানান তারা।
এদিকে, বাজারে সিটি কর্পোরেশনের বেধে দেয় দামেই বিক্রি হচ্ছে গরু মাংস। তবে বেড়ে গেছে ব্রয়লার ও লেয়ার মুরগীর দাম।
রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষ বাজার নজরদারি বাড়াবে-এমনটাই প্রত্যাশা সকলের।
বাংলাটিভি/রিয়েল



