অর্থনীতি
ই-কমার্সের ব্যবসা প্রসারে প্রয়োজনে নীতিমালা করা হবে: মোস্তাফা জব্বার।
ই-কমার্সের ব্যবসা প্রসারে প্রয়োজনে নীতিমালা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
সকালে রাজধানীর গুলিস্তানে প্রধান ডাকঘর চত্বরে দু’দিনব্যাপী ঢাকা ই-কমার্স মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময়, ই-কমার্সের প্রসারে সরকার সব ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বলেও জানান তিনি। এবারের মেলায় ৬টি মিনি প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়নসহ মোট ৮০ টি স্টল বসেছে ।
বাংলা টিভি/রিয়েল



