রাজধানীর বাজারে বেড়েছে আলু, রসূন ও মসলার দাম

রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজের দাম কমলেও বেড়েছে আলু, রসূন ও মসলার দাম। পাইকারদের অভিযোগ, রমজানে দাম বাড়ার আশঙ্কায় এক শ্রেণির ব্যবসায়ী মজুদ বাড়ানোয় দাম বেড়েছে পণ্যগুলোর। এদিকে, দাম নির্ধারণ করে দেয়ায় গরুর মাংসের বাজার স্থিতিশীল এবং কিছুটা নিম্নমুখী সবজি ও ডিমের দাম। তবে, বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল ও চিনি।
রোজার আগে দাম বাড়ার আভাস দিলেও রাজধানীর বাজারগুলোতে কমেছে পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকায়।
তবে, ডাল ও চিনির দাম অনেকটা ঊর্ধ্বমুখী হলেও, শাকসবজির বাজার কিছুটা নিম্নমুখী হওয়ায় সন্তুষ্টির কথা জানালেন, সাধারণ ক্রেতারা।
এদিকে, রোজার আগে সিটি কর্পোরেশনের বেধে দেয়া দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। তবে স্থির রয়েছে মুরগী ও মাছের বাজার।
রোজায় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষ বাজার নজরদারি বাড়াবে- এমন প্রত্যাশা সকলের।
বাংলাটিভি/রিয়েল



