Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঐক্যফ্রন্টদেশবাংলাবাংলাদেশরাজনীতি

মান্নার বিদেশে যেতে বাধা নেই

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ সময়ের জন্য মান্না বিদেশে যেতে পারবেন।

আজ সকালে মান্নার এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

তবে আদেশে মান্নাকে দেশে ফেরার তিন সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাসপোর্ট পুনরায় জমা দিতে বলা হয়েছে।

আদালতে মান্নার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আদালত সূত্রে জানা গেছে, কানাডায় ছেলে-মেয়েকে দেখতে যেতে চান মান্না। পাশাপাশি নিজের চিকিৎসার জন্য যুক্তরাজ্যসহ অন্য দেশে যাওয়ার কথা রয়েছে তার। কিন্তু রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উস্কানির অভিযোগে মান্নার বিরুদ্ধে হওয়া দুটি মামলার জামিনের শর্তে তার পাসপোর্ট জমা রাখার কথা বলা হয়েছে।

এমতাবস্থায় পাসপোর্ট ফেরত চেয়ে গত ৫ মে আবেদন করেন মান্না। আবেদনের শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।

এর আগে ২০১৬ সালের ২৮ নভেম্বর পাসপোর্ট জমা রাখার শর্তে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে করা পৃথক দুই মামলায় মান্নাকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ।

পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত ওই দুই মামলায় মান্নার জামিন বহাল রাখা হয়।রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে ২০১৫ সালের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button