Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলাবাংলাদেশশোক সংবাদ

মাহফুজ উল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহর মরদেহ দেশে আনা হয়েছে। রাত ১২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি।

রবিবার বাদ জোহর গ্রিনরোড জামে মসজিদে প্রথম এবং এরপর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহফুজউল্লাহকে দাফন করা হবে।

শনিবার  স্থানীয় সময় ১১ টা ৫ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ২ এপ্রিল সকালে ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে, তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখা‌নে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে  রাখা হয়। প‌রে শারী‌রিক অবস্থার অবনতি হলে গত সাংবাদিক ১০ এপ্রিল মাহফুজ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়।

সাংবাদিক মাহফুজ উল্লাহর স্বাধীনতার আগে, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে ঊনসত্তরের ১১ দফা আন্দোলনে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button