শোক সংবাদ
সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই

সাংবাদিক মাহফুজউল্লাহ আর নেই। শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় ১১ টা ৫ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মাহফুজউল্লাহ’র সন্তানদের পক্ষ থেকে তাঁর ফেসবুক পেইজে দেয়া একটি স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
গত ২ এপ্রিল সকালে ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১০ এপ্রিল মাহফুজ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়।
বাংলাটিভি/মাসুদ রানা



