
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম দীর্ঘ ৮ বছর পর বিশেষ কাউন্সিল করছে। শুক্রবার সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে ড. কামাল হোসেনের সভাপতিত্বে শুরু হয় এই কাউন্সিল।
আর এই কাউন্সিলে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানও যোগ দিয়েছেন। মূল মঞ্চেও তিনি বসেছেন।
এর আগে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গত ২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন মোকাব্বির খান। দলের অনুমতি না নিয়ে এমন একটি পদক্ষেপ নেওয়ায় তাকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। দলের প্রধান ড. কামাল বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন। এমনকি শপথ নেওয়ার তিনদিন পর ৫ এপ্রিল ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে মোকাব্বিরকে সেখান থেকে বের করে দেন। সেসময় কয়েকজন গণফোরাম নেতা জানিয়েছিলেন, তাকে বহিস্কার করা হতে পারে। কিন্তু ওই ঘটনার দেড় মাসের মাথায় শুক্রবার ড. কামালের সঙ্গে একসাথে কাউন্সিল মঞ্চে প্রবেশ করেন মোকাব্বির খান।
বাংলাটিভি/প্রিন্স



