Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশশোক সংবাদ

জায়ানকে শেষ বিদায় জানাতে বনানীর বাসায় প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর আড়াইটায় রাজধানীর বনানীতে ফুফাতো ভাই শেখ সেলিমের বাসায় যান তিনি। সেখানে প্রায় সোয়া ঘণ্টা অবস্থান করেন প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ দেশে আনা হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে পরিবারের সঙ্গে একাত্ম হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, দুপুর ১২টা ৫৪ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জায়ানের মরদেহবাহী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জায়ানের নানা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম জায়ানের মরদেহ গ্রহণ করেন। এসময় পরিবারের অন্যান্য সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জায়ানের নানা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় ভিড় করছেন, রাজনীতিবিদসহ নানা শ্রেণিপেশার মানুষ।

শ্রীলঙ্কায় মাটিতেই সন্ত্রাসী হামলার শিকার হয়ে, মাত্র ৮ বছর বয়সে চলে যেতে হলো জায়ানকে।

বাদ আছর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে হবে জায়ানের নামাজে জানাজা। আজ বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে সমাহিত করা হবে।

জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর অবস্থা গুরুতর হওয়ায় তার চিকিৎসা চলছে শ্রীলঙ্কায়।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button