Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাশোক সংবাদ

দেশে পৌঁছেছে নিথর জায়ান

দেশে পৌঁছেছে শ্রীলঙ্কায় নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত জায়ান চৌধুরীর মরদেহ। বুধবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

জায়ান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমে নাতি।

গত রবিবার সকালে, ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন সময়ে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে বোমা হামলার ঘটনা ঘটে। হামলার সময় হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন মশিউল হক চৌধুরী ও তাঁর বড় ছেলে জায়ান চৌধুরী। আর, ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন। বোমা হামলায় মশিউল আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে, জায়ানের মৃত্যু খবর পাওয়া যায়।  

উল্লেখ্য, শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে এপর্যন্ত র নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৪ এপ্রিল) লঙ্কান পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা নিহতের এ সংখ্যা জানিয়েছেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button