Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়াশোক সংবাদ

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত বেড়ে ৩২১

শ্রীলঙ্কায় ইস্টার সানডে পালনের সময় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। আর হামলায় আহত হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তি। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে আটক করার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এখনো নিখোঁজ রয়েছেন বেশ কিছু মানুষ। শ্রীলংকা পুলিশের এক মুখপাত্র রোয়ান গুনাসেকেরা মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। রোয়ান বলেন, রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৫০০ জন আহত হয়েছেন।

রোববার সকালে দেশটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়। পরে আরও দুটি স্থানে হামলা হয়। ওই দিন ছিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।

বাংলাটিভি/পিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button