Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাশোক সংবাদ

শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি নিহত

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) মারা গেছে। রোববার (২১ এপ্রিল) রাতে তার পরিবারের পক্ষ থেকে সময় সংবাদকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ব্রুনেই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়েছেন এবং নাতি জায়ান চৌধুরী নিখোঁজ হয়েছে। শেখ সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে পরিবারের সদস্যরা কলম্বোর উদ্দেশে রওয়ানা হয়েছেন।

এছাড়া শেখ সেলিমের পরিবার সূত্রে জানা যায়, শেখ সেলিমের মেয়ে আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলংকায় বেড়াতে গিয়েছিলেন। তারা কলম্বোর পাঁচ তারকা হোটেল সাংগ্রিলায় উঠেছিলেন। সকালে বড় ছেলে জায়ান চৌধুরীকে নিয়ে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স। এ সময় সেখানে বোমা হামলার ঘটনা ঘটে। একই সময়ে ছোট ছেলে জোহানকে নিয়ে হোটেল কক্ষে অবস্থান করছিলেন আমেনা সুলতানা সোনিয়া।

শ্রীলঙ্কা ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা ও শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button