Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতিবাংলাদেশ

শিগগিরই বসবে পদ্মা সেতুর ১১তম স্প্যান  

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মাসেতুর কাজ। মুন্সীগঞ্জের মাওয়া ও জাজিরা প্রান্তে স্থায়ী ও অস্থায়ীভাবে ১৩টি পিলারের ওপর বসেছে ১০টি স্প্যান। এদিকে,জাজিরা প্রান্তে সেতুর একাদশ স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। এই স্প্যানটি বসালে দৃশ্যমান হবে সেতুর দেড় কিলোমিটারের বেশি অংশ।

নতুন করে যোগাযোগের  দিগন্ত খুলে দেবে পদ্মা সেতু। সেতুটিতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। তারমধ্যে ২৩টি পিলার প্রস্তুত আছে। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তে বসানো হয় প্রথম স্প্যানটি।

এরপর একে একে মুন্সীগঞ্জের মাওয়া ও জাজিরা প্রান্তে বসে ৮টি এবং মাওয়া প্রান্তে স্থায়ীভাবে ১টি এবং অস্থায়ীভাবে ১টি স্প্যান বসানো হয়। চলতি মাসেই জাজিরা প্রান্তে ১১তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এদিকে জাজিরা প্রান্তে সম্পন্ন হওয়া ২৩টি পিলারের উপরে ১০-১৫ দিন পরপর বসবে একটি করে স্প্যান।

বহুমুখী পদ্মাসেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, এরমধ্যেই ২৩টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তি পিলার খুব শিগগিরই বসানো হবে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। এ প্রকল্প বাস্তবায়নে খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার ১৯৪ কোটি টাকা।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button