Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধআইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

ছয় দিন পর আমিন বাজার থেকে অপহৃত উদ্ধার; গ্রেফতার ৫

অভিযোগের প্রেক্ষিতে ১৮ এপ্রিল ২০১৯  রাত ১১ টায় থেকে সাড়ে ১০টা পর্যন্ত র‌্যাব-৪ ঢাকা জেলার সাভার থানাধীন আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তি ও একটি প্রাইভেটকারসহ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করে।

তারা হলনে মোঃ আজিজুল হাকিম, মোঃ লিটন মোল্লা, মোছাঃ কাজল বেগম, মোঃ নজরুল ইসলাম নবু, এবং নুরু মিয়া নুর ইসলাম কাকা মোল্লা।

অপহৃত ব্যক্তি মোঃ রায়হান এর পূর্ব পরিচিত মোঃ বাহার তার প্রাইভেটকারে করে ঢাকা কলাবাগান থেকে সাভারের আমিন বাজার এলাকার একটি বিল্ডিং এ নিয়ে তাকে সেখানে আটকিয়ে রাখে। তাকে উক্ত স্থানে আটকিয়ে রেখে অপহরণকারীরা হাত ও চোখ-মুখ বেঁধে ০৬ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে তার পরিবারের সদস্যদের মারধরের শব্দ, কান্নার চিৎকার শুনিয়ে তার পরিবারের নিকট দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে তাকে খুন করার হুমকি দিতে থাকে।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারাসহ পলাতক আসামী মোঃ ফরিদ উদ্দিন ও মোঃ বাহার এর নাম প্রকাশ করে। আসামীরা গত দশ বছর ধরে বিভিন্ন পন্থায় ব্যবসায়ী, পেশাজীবি ও চাকুরীজীবি এবং তাদের পরিবারের সদস্যদেরকে টার্গেট করে মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন ধরনের প্রলোভন ও কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button