Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতিআইন-বিচারবাংলাদেশ

১৯ মে পর্যন্ত বাংলাদেশে অ্যাকর্ড: আপিল বিভাগ

বাংলাদেশে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে গঠিত কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ডের কার্যক্রম চালানোর বিষয়ে ,পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ১৯ মে। এই সময়ের মধ্যে সমঝোতায় আসতে অ্যাকর্ড ও সরকার পক্ষকে বলেছেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে আগামী ১৯ মে পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবে অ্যাকর্ড।

এর আগে হাইকোর্ট এক রায়ে গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে কার্যক্রম গুছিয়ে নিতে অ্যাকর্ডকে নির্দেশ দেন। এ সময় পর্যন্ত সরকার গঠিত ট্রানজিশন মনিটরিং কমিটির (টিএমও)তত্ত্বাবধানে কাজ করতে বলা হয়েছিল তাদেরকে।

 এদিকে ৩০ নভেম্বরের আগেই তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার যুক্তি তুলে ধরে আদালতে আবেদন করে অ্যাকর্ড। এ নিয়ে ইতোমধ্যে বেশ কয়েক দফা শুনানি শেষ হয়েছে।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button