Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশ

বৈশাখ উপলক্ষে বাজারে ব্যাপক দাম ইলিশের

                                                                                                                                                                             পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে ব্যাপকভাবে দাম বেড়েছে ইলিশের।  এক কেজির বেশি ওজনের একটি ইলিশের দাম বিক্রেতারা চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাচ্ছেন।

শুক্রবার রাজধানীর ঝিগাতলা, হাতিরপুল, শেওড়াপাড়া, কাজীপাড়া, শান্তিনগর, খিলগাঁও ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
কারওয়ান বাজারের মাছের দোকানের বিক্রেতা মোহাম্মদ আইয়ুব বলেন, ‘বৈশাখ এলে ইলিশের চাহিদা বাড়ে। সরকার মার্চ ও এপ্রিল এ দুই মাস জাটকা ধরা নিষিদ্ধ করায় নদীতে বড় ইলিশ ধরা পড়েছে।  আর সেই ইলিশ অতি লাভের আশায় মজুদ করে রেখেছিল কিছু অসাধু ব্যবসায়ীরা। এ সময় তিনি অভিযোগ করেন আমরা ছোট ব্যবসায়ীরা তাদের কাছে জিম্মি কারন আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে তাদের কাছ থেকে।’
রাজধানীর এসব বাজার ঘুরে দেখা যায়, ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ প্রতি হালি বিক্রি হচ্ছে এক হাজার খেকে এক হাজার ৫০০ টাকা, ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি হালি বিক্রি হচ্ছে দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৮০০ টাকায় এবং ৮০০ খেকে ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।

কারওয়ান বাজারে ইলিশের দোকানে দাম করছিলেন একজন ক্রেতা  জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান ‘দাম যেভাবে বেড়েছে,তাতে আমাদের মতো চাকরিজীবীদের আর কেনার সুযোগ নেই।’

 পয়লা বৈশাখে চাহিদা বাড়ায় দেদারসে নকল ইলিশও বিক্রি হচ্ছে।  ইলিশ ভেবে অনেক ক্রেতা সার্ডিন ও চৌক্কা মাছ কিনে ঠকছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button