
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন সাতটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৬ হাজার ৬২২ কোটি টাকা এবং বাকি ১১ হাজার ৫৬৮ কোটি টাকা ঋণ নেয়া হবে।
মঙ্গলবার সকালে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ ৭ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভা শেষে প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, সভায় ১৮ হাজার ১শ’৯১ কোটি টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারি কোষাগার থেকে ব্যয় হবে ৬ হাজার ৬শ’২২ কোটি টাকা। এছাড়া সভায় আরও ৯শ’১৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পেরও অনুমোদন দেয় একনেক।
তিনি আরও বলেন, নতুন প্রকল্পটিতে ভারতীয় ঋণ থেকে ব্যয় হবে ৯শ’১৪ কোটি টাকা। এছাড়াও ১৬ হাজার ১শ’৪ কোটি টাকা ব্যয়ে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটারগেজ লাইন ডুয়েলগেজে রুপান্তরের একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। সরকারি সহায়তার এ প্রকল্পে চীন সরকার অর্থায়ণ করবে ১০ হাজার ৬শ’৫৪ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী জানান,সরকার পর্যায়ক্রমে সব মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রুপান্তর করবে। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ের আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর’প্রকল্পে ব্যয় হবে ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকা।
এর মধ্যে বাংলাদেশের সরকার দেবে ৫ হাজার ৪৫০ কোটি ৮ লাখ টাকা এবং চীন সরকার ঋণ দেবে ১০ হাজার ৬৫৪ কোটি ৩৬ লাখ টাকা। চলতি বছরের জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে এ আশ্বাস ও দেন ।
পকিল্পনামন্ত্রী জানান,যে কোনো উন্নয়ন প্রকল্পে দরিদ্র্য মানুষের জমি অধিগ্রহণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চাষযোগ্য জমিও প্রকল্পের জন্য অধিগ্রহণ না করার নিদের্শ দেন তিনি।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



