Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশশোক সংবাদ

চলে গেলেন কিংবদন্তী কৌতুক অভিনেতা টেলি সামাদ

ঢাকা সিনেমার কিংবদন্তী কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই। শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।  তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টেলি সামাদের কন্যা সোহেলা সামাদ কাকলী।

কাকলী জানান, দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভূগছিলেন বরেণ্য এই কৌতুক  অভিনেতা। সম্প্রতি শরীর বেশি খারাপ হলে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলি সামাদের ছিল অভিনয়ের নেশা। সেই নেশার টানেই ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন টেলি সামাদ।

এর আগে ২০১৭ সালে তার যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয়। এছাড়া গত বছরের ২০ অক্টোবর তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতেও জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল।

সর্বশেষ গত বছরের ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল টেলি সামাদকে। ওই সময় ডাক্তার বলেছিলেন,টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে। শুধু তাই নয়,তাঁর বুকে ইনফেকশন ছিল,ডায়াবেটিস ছিল। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো বলে জানান চিকিৎসক।

সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়া পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সেজন্য তাকে গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। সে যাত্রাতেও সুস্থ হয়ে বাসায় ফিরেন টেলি সামাদ।

কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনের অবসান ঘটে।

চলচ্চিত্রসহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় এই কৌতুক অভিনেতার মৃত্যুতে।

বাংলাটিভি/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button