
ইরি-বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল, ধান ও গম সংগ্রহ করবে সরকার।
দুপুরে সচিবালয়ে খাদ্যমন্ত্রলায়ের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভাশেষে এসব তথ্য জানান,খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানান,এর মধ্যে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, দেড় লাখ মেট্রিক টন আতপ চাল, দেড় লাখ মেট্রিক টন ধান এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিকেজি সিদ্ধ চাল ৩৬ টাকা, আতপ চাল ৩৫, ধান ২৬ এবং গম ২৮ টাকা সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান, খাদ্যমন্ত্রী। আগামী ২৫ এপ্রিল থেকে সংগ্রহ শুরু হয়ে তা চলবে আগস্ট পর্যন্ত।
বাংলাটিভি/হাকিম



