বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে থাইল্যান্ডের সাথে বাণিজ্য ব্যবধান কমানো সম্ভব: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। থাইল্যান্ডের অনেক পণ্যের বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশেরও অনেক পণ্য থাইল্যান্ডে যায়। সংগত কারনেই দু‘দেশের বাণিজ্য থাইল্যান্ডের পক্ষে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের বাণিজ্য ব্যবধান কমানো সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ চলছে। এখানে থাইল্যান্ডের ব্যবসায়ীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার দেশি-বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ঘোষণা করেছে। থাইল্যান্ডের ব্যবসায়ীগণ এ সুযোগ গ্রহণ করতে পারেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের জন্য ভিসা পদ্ধতি সহজ হওয়া প্রয়োজন। এতে করে বাণিজ্য ও পর্যটন শিল্পে আরো গতি আসবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি আজ (২৭ মার্চ) থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে চারদিন ব্যাপী “থাইল্যান্ড ট্রেড ফেয়ার ঃ টপ থাই ল্যান্ড-২০১৯” এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেন, থাইল্যান্ডের মতো বাংলাদেশেও পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভিসা ও যাতায়াত সহজ হলে পর্যটন শিল্প বিকাশ লাভ করবে। সুযোগ সৃষ্টি করা হলে বাংরাদেশে প্রচুর পর্যটক আসবে। উভয় দেশের বাণিজ্য ও পর্যটন সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে জটিলতাগুলো দূর করা হলে বাণিজ্য আরো বাড়বে।
উল্লেখ্য, এবারের থাইল্যান্ড ট্রেড ফেয়ার টপ থাই ল্যান্ড এ থাইল্যান্ড ও বাংলাদেশের আমদানি কারকসহ মোট ৭৬টি প্রতিষ্ঠান মেলায় পণ্য প্রদর্শন করছে। মেলায় স্বাস্থ্য সেবা, প্রসাধনী, সৌন্দর্য ও সুস্থ্যতা পণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থলি পণ্য, তাজা ফল, খাদ্য দ্রব্য, টেক্সটাইল এবং ফেব্রিক, অলংকার ও শিশুপণ্য প্রদর্শন করা হচ্ছে। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে প্রতিদিন সাকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ থাই এ্যাম্বাসির চার্জ ডি এ্যাফেয়ার্স ক্রাইচক অরুনপাইরোজকুল
বাংলাটিভি/প্রিন্স



