
নির্বাচন কমিশনের মত সাংবিধানিক পদে থেকে প্রতিষ্ঠানটির সার্বিক বক্তব্যের বাইরে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ব্যক্তিগত মত দিতে পারেন কিনা,তা নিয়ে প্রশ্ন তুলেছেন,তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে উপজেলা নির্বাচন নিয়ে কমিশনারের বক্তেব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন,ইসি’র প্রতি সম্মান রেখে বলতে চাই,একজন কমিশনার কমিশনের সার্বিক বক্তব্যের বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত মতামত দিতে পারে কিনা সেটি বড় প্রশ্ন।
এসয়ম তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৪০ শতাংশের উপরে ভোট পড়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন,এ ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।
তবে বিএনপির নির্বাচনে অংশ না নেয়ায় ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি যেভাবে ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছে এভাবে পালাতে পালাতে রাজনীতি থেকে পালাতে হয় কিনা,সেই আশঙ্কার কথাও জানান,তথ্যমন্ত্রী।
তিনি বলেন দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে ,ভোটার উপস্থিতি সন্তোষজনক । প্রথম ধাপে ৪৩ ও ২ধাপে ৪১ শতাংশ হয়েছে। এবারেও ৪০ শতাংশের উপরে ভোট পড়েছে বলে জানা যায় ।
তিনি আরও বলেন, বিএনপি যেভাবে ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছে। এভাবে পালাতে পালাতে রাজনীতি থেকে পালাতে হয় কিনা, সেই আশঙ্কা রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন সরকার বিএনপি-ঐক্যফ্রন্ট ভাঙার চেষ্টা করছে। তেল আর পানি যেমন এক করা যায় না, ঐক্যফ্রন্টে ডান-বামদের মিশ্রণ হয়েছে। এটি ভাঙতে উদ্যোগের দরকার নেই। আমরা চাই তারা টিকে থাকুক, গণতান্ত্রিক অবস্থা বজায় থাকুক ।’
তিনি মনে করেন বিএনপির মধ্যে সিদ্ধান্তহীনতার অভাব আছে,যার কারণে নির্বাচনে অংশ না নিয়ে আত্মহননের সিদ্ধান্ত ও নির্বাচন ভোটে অংশ নিলেও দলীয়ভাবে সক্রিয় নয়। সক্রিয় না থাকা একটি বড় সমস্যা। একটি গণমুখী দল নির্বাচনে অংশ না নিলে টিকে থাকে না ।
তথ্যমন্ত্রী আরও বলেন, পশ্চিম বাংলায় স্থানীয় নির্বাচনে ৩০ শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। দু’বছর আগে কলকাতা সিটি নির্বাচনে মেয়র পদে রুপা গাঙ্গুলী সভা থেকে পালিয়ে ঘরে লুকিয়ে ছিল, আমাদের দেশের নির্বাচনে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি।
তিনি বলেন, বিএনপি যেভাবে ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছে। এভাবে পালাতে পালাতে রাজনীতি থেকে পালাতে হয় কিনা, সেই আশঙ্কা রয়েছে।
বাংলাটিভি/ফাতেমা



