Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

কেন্দ্র দখল নিয়ে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

কেন্দ্র দখলে বাধা দেওয়ায় চন্দনাইশে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর অনুসারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, সকালে ১৫ জনের একটি দল পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এসে কেন্দ্র দখল করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে তারা। এতে ফরহাদ হোসেন নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশের ইনস্পেক্টরসহ তিনজন। পরে পুলিশ, র‌্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়। এদিকে গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button