Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যজাতীয় পার্টিবাংলাদেশ

বিরোধী দলের উপনেতা হলেন রওশন এরশাদ

জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকে তাকে অপসারণ করা হয়।

এতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে আমি প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করছি।

গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করে,এখন প্রধান বিরোধী দলের উপনেতার পদে বেগম রওশন এরশাদকে বিরোধী দলের উপনেতা হিসেবে  মনোনীত করা হয়েছে।

বাংলাটিভি/ফাতেমা

 

সংশ্লিষ্ট খবর

Back to top button