Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅন্যান্যনির্বাচনবাংলাদেশ

রাঙামাটিতে হামলার ঘটনায় পুলিশি তদন্ত:সিইসি

রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশফ্রায়ারে ৭ জনের মৃতুর ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিএমএইচে আহতদের দেখতে গিয়ে,একথা জানান নরুল হুদা। এ সময় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন সিইসি।

নুরুল হুদা বলেন, ‘হামলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে নির্বাচন কমিশন।’

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাচনের দায়িত্ব পালনকারীদের ওপর গুলিবর্ষণের হামলার ঘটনার পরেও,নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সকাল সাড়ে ১১টার চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক  হাসপাতালে আহতদের দেখতে এসে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় কয়েকজনের সাথে কথা বলেন তিনি।

সিইসি নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের বলেন,কেউ অভিযোগ করলেই নির্বাচন ত্রুটিপূর্ণ হয়ে যায় না,বিষয়টি এমন নয়। তবে পাহাড়ের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন তিনি।

রাঙামাটির বাঘাইছড়ির ব্রাশফায়ারে ৭ জন নিহতের প্রসঙ্গে সিইসি বলেন, এটি অনেক দু:খজনক, যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছে,তাদের উপর রাতের অন্ধকারে হামলা করা হয় ।

নির্বাচন কমিশনার আরও  বলেন, এর সাথে যারা জড়িত আছে তাদের তদন্ত করে বের করা হবে।এ সময় ব্রাশফায়ারে হতাহতদের আর্থিক সহায়তা করার আশ্বাসও দেন তিনি।

১৮ মার্চ সন্ধ্যায় ভোটকেন্দ্র থেকে ফেরার পথে নির্বাচনকর্মীদের উপর সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। এতে ৬জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

এদের মধ্যে ১১জন আহতদের রাতেই হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়।

রাঙামাটির ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল এস এম মতিউর রহমান জানান।চিকিৎসাধীন অবস্থায় বাকি ১০ জনের মধ্যে ৩ জনের অস্ত্রোপচার করা হয়েছে।

এছাড়া,আহত আরও ৪ জনকে হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

বাংলাটিভি/ফাতেমা

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button