Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশ

রাজধানীতে আবারো বেপরোয়া বাসের চাপায় বিইউপি শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর প্রগতি স্মরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় পিষ্ট হয়ে আবরার আহমেদ চৌধুরী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। এই ঘটনায় আটক করা হয়েছে বাস চালক সিরাজুলকে (২৫), জব্দ করা হয়েছে ঘাতক বাসটি।

মৃত্যুর খবর শুনে প্রতিবাদে ফেটে পড়েন সহপাঠীরা, বসুন্ধরা গেটের সামনে রামপুরা সড়ক অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ওই শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। আবরার বসুন্ধরা এলাকায় থাকতেন।

গুলশান অঞ্চলের (বাড্ডা) সহকারী কমিশনার (এসি) মাহবুব রহমান শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টার দিকে সুপ্রভাত পরিবহনের ধাক্কায় বিইউপির একজন শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। নিহত শিক্ষার্থীর মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, কুড়িল-রামপুরা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আবরারের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেখানে মোতায়েন রয়েছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে আসার কথা রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button