Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতিবাংলাদেশ

ফসলী জমিতে ইট-ভাটা, মিলছেনা কাঙ্ক্ষিত ফসল

রাজশাহীর পবা, দূর্গাপুর, গোদাগাড়ী এলাকার কৃষকদের অভিযোগ, জমিতে আগের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত ফসল। যার কারণে অনুর্ভর কৃষি জমি ভাটাওয়ালাদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে অসহায় কৃষরা।

ইট-ভাটার নির্মাণ সংক্রান্ত আইন অনুযায়ি ভাটার অবস্থান হবে ফসলি জমি থেকে ৩ কিলোমিটার দূরে। কিন্তু সে আইন না মেনে মালিকরা ফসলি জমির কাছা-কাছি ইট-ভাটা নির্মাণ কাজ করছেন।

যার ফলে ইট-ভাটার কালো ধোঁয়া ,ধূলাবালি, কার্বন ও সালফারে কারণে কৃষকদের এখন না্না্ ধরনের সমস্যা হচ্ছে ।কৃষি জমি গুলোতে,নষ্ট হচ্ছে  গাছের সুস্বাদু ফল, শুকিয়ে যাচ্ছে গাছের সবুজ পাতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে আম-লিচুর মুকুলও।

কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানায়।রাজশাহীর ইট-ভাটার নির্মাণের ওপর সর্তক দৃষ্টি আছে তাদের।

রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো:শামছুল হক জানান,মোট উৎপাদনে বিরূপ প্রভাব  ঠেকাতে,চাষ ছাড়া ভিন্ন কাজে জমি ব্যবহারে সতর্ক থাকতে হবে। তিনি জানান, দুই ফসলী বা তিন ফসলী জমিতে ইটভাটা না করার  নির্দেশনা হয়েছে। তিনি আরও  বলেন আমাদের কাছে যদি কেউ সুপারিশ চায় তাহলে আমরা অবশ্যই সুপারিশ দিব না ।

ইট-ভাটার মালিকরা তাদের চাহিদা মেটাতে ফসলী জমির উপরিভাগের মাটি কেটে তৈরি করছে ইট-ভাটার কারখানা নির্মাণের কাজ। এতে দিনদিন উর্বরতা হারাচ্ছে কৃষি জমিগুলো।

বাংলাটিভি/ফাতেমা

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button