Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

ইথিওপিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫৭ আরোহী

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৩৩ দেশের ১৫৭ জন আরোহীই নিহত হয়েছেন।

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশফটু শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স উড়োজাহাজটি ইথিওপিয়ার স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে দুর্ঘটনায় পড়ে।  এক বিবৃতিতে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। ঘটনার পরপরই ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর শোক প্রকাশ করে একটি টুইট বার্তা দিয়েছেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button